পোস্টগুলি

জানুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হাদি কে হারিয়ে যেতে দিবো না!!

ছবি
  কিছু হত্যাকাণ্ড সময়ের সাথে চাপা পড়ে যায়, কিন্তু হাদির নাম চাপা পড়ার জন্য না। টাইমলাইন থেকে হাদি হারাবে না—কখনোই না। যতদিন বিচার না হবে, ততদিন হাদি ভাই আমাদের বিবেক হয়ে বেঁচে থাকবে। আজ এতদিন পার হয়ে গেল, হাদি হত্যার বিচার কই? নিউজ কই? মিডিয়া কই? রাষ্ট্র তুমি এখনো নিরব কেন? আমরা প্রতিশোধ চাই না, ক্ষমতা চাই না— আমরা শুধু ন্যায্য বিচার চাই। হাদি ভাই বলেছিল, “আমাকে মা-রা হলে শুধু আমার বিচারটা করবেন, আর কিছু লাগবে না।” এই ছিল তার শেষ ইচ্ছে… কিন্তু বাস্তবতা কী? খু*নি এখনো ধরা-ছোঁয়ার বাইরে। নিরব রাষ্ট্র, নীরব আইন, প্রশ্নবিদ্ধ বিচার ব্যবস্থা। বাহ্ রে রাষ্ট্র ব্যবস্থা! তোমাদের আইন ব্যবস্থাকে সালাম। এই পোস্ট যদি আবার আপনার সামনে আসে— চুপ থাকবেন না! অন্তত একটাই আওয়াজ উঠান- বিচার চাই! পারলে শেয়ার দিয়ে টাইমলাইনে জাগ্রত রাখুন। আমাদের প্রতিবাদ চলবে... 👉 JusticeForHadi / বিচার চাই যদিও পোস্ট টা  কপি করে লেখেছি তবুও পোস্ট টা না করেন পারলাম না।  আপনারা মন্তব্য শেয়ার করুন।  #JusticeForHadi #justice #newsfeed #হাদি 

আদৌও কি আমরা সচেতন হবো??

 আমরা প্রতিনিয়ত যে কাজ করছি এবং কাজের ফাকে যে মজা গুলো করি তা শুধু মজা নয় এক একটি বড় স্বপ্নের কারণ 🙂 অনেকে আমরা  ৮ ঘন্টা   থেকে ১২ ঘন্টা বা বারো ঘণ্টা থেকে ১৪ ঘন্টা ১৬ ঘন্টা এতে করে আমরা যে সময়টুকু পার করি তার চার ভাগে তিনভাগ সময় অফিসের কলিগ বন্ধুবান্ধব তাদের সাথে কাজ করি সময় পার করি। দিন শেষে আমরাই এক হয়ই।  আমরা যদি ভালো থাকি। ভালো থাকবে সমাজ  ভালো থাকবে এই দেশ।   আপনার মন্তব্য শেয়ার করুন🙃🙃

কেন আমরা এত লোভী হয়ই জানেন??

কেন জানেন আমরা এত লোভী হয়ে যাই? কারণ আমরা ছোটবেলা থেকেই অভাবে বড় হই… যেখানে চাওয়া ছিল বেশি, কিন্তু পাওয়া ছিল কম। একদিন না খেয়ে ঘুমানো মানুষটা আর কখনো খালি হাতে থাকতে চায় না। একবার অবহেলিত হওয়া মানুষটা সবকিছু জমিয়ে রাখতে চায়— ভালোবাসা, টাকা, সম্মান… সবকিছু। আমরা লোভী হই না, আমরা আসলে ভীত হয়ে যাই। ভয় পাই— আবার যদি হারাই? আবার যদি কেউ ছেড়ে যায়? আবার যদি সময়টা খারাপ হয়? এই ভয় থেকেই আমরা বেশি চাই, আরও চাই, শেষ না হওয়া এক চাওয়ার লিস্ট তৈরি করি। কিন্তু দুঃখের বিষয় জানেন? এই লোভ আমাদের কখনো শান্তি দেয় না। যত পাই, ততই মনে হয়— “আর একটু হলে ভালো হতো…” আসলে আমাদের লোভ নয়, আমাদের দরকার ছিল একটু নিরাপত্তা, একটু নিশ্চয়তা, আর একজন যে বলবে— “চিন্তা কোরো না, তুমি একা নও।” আমরা যদি পারি এই সমাজটা এই নীতিমালা  গুলো বদলিয়ে দিতে। তাহলে সুন্দর হয়ে ওঠবে আমাদের সমাজ।  ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করে পাশে থাকবেন।