মুসলিম দাম্পত্য জীবন Part 3
বিবাহের হুকুমঃ বিবাহের বিধান সকল মানুষের ক্ষেত্রে এক রকম নয়, বরং একেক জনের ক্ষেত্রে একেক রকম। কারো উপর বিবাহ করব, কারো উপর ওয়াজিব, কারো উপর সুন্নত, কারো উপর মুস্তাহাব, কারো উপর মাকরূহ এবং কারো উপর হারাম। নিম্নে আমরা তা কিছুটা বিশ্লেষণসহ উল্লেখ করছি ক) ফরয হওয়ার ক্ষেত্রঃ যে ব্যক্তি স্ত্রীর মোহর, ভরণ-পোষণ, বাসস্থান ও যৌনাধিকার আদায় করতে সক্ষম এবং নিজের চারিত্রিক সততা রক্ষা করার ক্ষেত্রে বিবাহের মুখাপেক্ষী, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে যিনা ব্যবিচারে লিপ্ত হয়ে পড়া নিশ্চিত হয় সে ব্যক্তির উপর বিবাহ করা ফরয। (ফাতাওয়া শামী ৪/৬৩-৬৪ যাকারিয়া) খ) ওয়াজিব হওয়ার ক্ষেত্রঃ যে ব্যক্তি স্ত্রীর মোহর, ভরণ-পোষণ, বাসস্থান, ও যৌনাধিকার আদায় করতে সক্ষম এবং নিজের চারিত্রিক সততা রক্ষা করার ক্ষেত্রে বিবাহের মুখাপেক্ষী, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে যিনা ব্যবিচারে লিপ্ত হয়ে পড়ার আশংকা থাকে সে ব্যক্তির উপর বিবাহ করা ওয়াজিব। (ফাতাওয়া শামী ৪/৬৩ যাকারিয়া, ফাতাওয়া হিন্দিয়া ১/২৬৭ যাকারিয়া) পরবর্তী অংশে [ গ, ঘ] দেওয়া হবে। ফলো কমেন্ট করে পাশে থাকুন।