মুসলিম দাম্পত্য জীবন Part_2
বিবাহের উদ্দেশ্যঃ
ইসলামী শরীয়ত একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানব জীবনের অনান্য বিষয়াবলীর পাশাপাশি ইসলাম মানুষের যৌন জীবন সম্পর্কেও যুগান্তকারী বিধান বিধিবদ্ধ করেছে।
ইরশাদ হয়েছ হে যুব সমাজ! তোমাদের যারা বিবাহ করতে সক্ষম তারা যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বৈবাহিক জীবন যাপন করে। (বুখারী হাদীস ৫০৬৫)
তবে ইসলামী শরীয়তে বিবাহকে বিধিবদ্ধ করার উদ্দেশ্য শুধু যৌনাচার উপভোগ করা নয়। বরং ইসলামের অন্যান্য বিধানের ন্যায় এ বিধানটি বিধিবদ্ধ করার ক্ষেত্রেও ইসলামের স্বকীয়তা রয়েছে। বিবাহের উদ্দেশ্য হল প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের চারিত্রিক সতিত্ব রক্ষা করা। হাদীস শরীফে ইরশাদ হয়েছে বিবাহ দৃষ্টিশক্তিকে (অপাত্রে দৃষ্টিপাত থেকে) অবনত রাখে এবং লজ্জাস্থানকে (অপকর্ম থেকে) হেফাযত করে। (মুসলিম হাদীস ১৪০০)
সুতরাং বিবাহ শাদী সম্পাদন করার ক্ষেত্রে মুসলমান হিসেবে আমাদের উদ্দেশ্য এমনি হওয়া কাম্য।
ফলো করে রাখুন [এর পরবর্তী পার্টে লেখবোঃ বিবাহের হুকুম সম্পর্কে ] একটা কমেন্ট অবশ্যই করবেন 🙂
Facebook page link : It’s RAKIB অবশ্যই পেজ ঘুরে আসবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন